মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার বেলগাছি গ্রামে জামায়াতের পথসভা

  • আপলোড তারিখঃ ০১-১০-২০২৫ ইং
আলমডাঙ্গার বেলগাছি গ্রামে জামায়াতের পথসভা

আলমডাঙ্গা উপজেলার বেলগাছি গ্রামের পূর্বপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বেলগাছি গ্রামের ৯ নম্বর ওয়ার্ড সভাপতি আনিসুর রহমান। সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। তিনি বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে এলাকার উন্নয়নের জন্য আমি আপনাদের সন্তান হিসেবে দোয়া চাই।


সভায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচন পরিচালক ও জেলা যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু, জেলা আইন হলুদ বিষয়ক সম্পাদক দারুস সালাম, উপজেলা আমির প্রভাষক শফিউল আলম বকুল, উপজেলা সেক্রেটারি মামুন রেজা, শ্রমিক কল্যাণ সভাপতি মেহেদী হাসান, শফিউজ্জামান মিঠু, ইউনিয়ন সভাপতি আমান উদ্দিন, সহসভাপতি  মাওলানা শহিদুল হক, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা শওকত আলী, ইউনিয়ন নির্বাচন বিভাগের পরিচালক জহিরুল ইসলাম মজনু, ইউনিয়ন সরকারি সেক্রেটারি আব্দুল জব্বার, ফরিদপুর ২ নম্বর ওয়ার্ড সভাপতি আহসান হাবিব, কাশিপুরে সভাপতি আতিয়ার রহমান, কেদারনগরের সভাপতি লুৎফার রহমান, বেলগাছি গ্রামের ৭ নম্বর ওয়ার্ড সভাপতি রওশন শেখ, ৮ নম্বর ওয়ার্ড সভাপতি আলাইহিম, যুব বিভাগের সভাপতি শরিফুল ইসলাম শরীফ, সেক্রেটারি সাব্বির আহমেদ, শ্রমিক কল্যাণের ইউনিয়ন সভাপতি বেলগাছি আশরাফুল আলম, গ্রাম কমিটির সভাপতি  খোকন মাসুদ, ডামোশ গ্রাম কমিটির সভাপতি জয়নাল আবেদীন, ফরিদপুরের সহসভাপতি মানোয়ার হোসেন প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী