রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কেন্দ্র অচিরেই প্রার্থীর নাম ঘোষণা করবে : শামসুজ্জামান দুদু

  • আপলোড তারিখঃ ০১-১০-২০২৫ ইং
কেন্দ্র অচিরেই প্রার্থীর নাম ঘোষণা করবে : শামসুজ্জামান দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আলমডাঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। গতকাল মঙ্গলবার তিনি পূজামণ্ডপে উপস্থিত হয়ে হিন্দু সম্প্রদায়ের সার্বিক খোঁজখবর নেন এবং নিরাপত্তা নিশ্চিতকরণে আশ্বস্ত করেন। এসময় তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছিল। তেমনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরে বাংলাদেশে গণতান্ত্রিক অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠিত হবে। আপনারা নির্বিঘ্নে পূজা উদ্যাপন করবেন। পুলিশ প্রশাসনসহ সরকারের সর্বস্তর আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে সচেষ্ট রয়েছে।


তিনি আরও বলেন, ‘বিএনপি একটি নির্বাচনমুখী দল। কেন্দ্র অচিরেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করবে। জামায়াতে ইসলামী প্রায় ৭-৮ মাস আগে থেকেই নির্বাচনী কৌশল চালিয়ে যাচ্ছে। তারা সারাদেশে প্রার্থী মনোনয়ন দিয়ে প্রচার চালাচ্ছে। পিআর পদ্ধতির কথা বললেও তা সংবিধান সংশোধন ছাড়া সম্ভব নয়। আমরা বিশ্বাস করি, অন্তর্বর্তীকালীন সরকার আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন দেবে।’


এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, শহিদুল ইসলাম রতন, অ্যাড. শামিম রেজা ডালিম, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাওনাইন টিলু, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, জেহালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সাবেক সম্পাদক আসিরুল ইসলাম সেলিম, কৃষক দলের নেতৃবৃন্দসহ অনেকে। আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আশরাফ বিশ্বাস মিল্টু, সহসভাপতি মাগরিবুর রহমান প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত