বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ৩০-০৯-২০২৫ ইং
দামুড়হুদায় হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

চুয়াডাঙ্গার দামুড়হুদায় অভিযান চালিয়ে হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ মানিককে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোরে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার কানাইডাঙ্গা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাজাপ্রাপ্ত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, জিআর ৩৯৪/১৪ নাম্বার মামলায় আদালত মানিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছিল চুয়াডাঙ্গা জেলা জজ আদালত। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে দামুড়হুদা মডেল থানা পুলিশের জালে ধরা পড়েন তিনি।


আরো বিস্তারিত জানতে চোখ রাখুন পত্রিকার পাতায়.............................



কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’