মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভাংবাড়ীয়ায় ওয়ার্ড মহিলা দলের কমিটি গঠন

  • আপলোড তারিখঃ ৩০-০৯-২০২৫ ইং
ভাংবাড়ীয়ায় ওয়ার্ড মহিলা দলের কমিটি গঠন

আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের মহেশপুর গ্রামে জাতীয়তাবাদী মহিলা দলের ৮ নম্বর ওয়ার্ড কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০) সেপ্টেম্বর সকাল ১০টায় ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলের সম্মতিতে নুরুন্নাহার খাতুনকে সভাপতি ও রুশিয়া খাতুনকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।


৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাসেম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে মহিলা দলের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। ঘরে ঘরে গিয়ে ভোটারদের সাথে যোগাযোগ বাড়াতে হবে। নতুন এই কমিটির সদস্যরা সকলেই পরীক্ষিত। সকলকে তাদের ওপর অর্পিতক দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।’


সভায় প্রধান বক্তা থেকে বক্তব্য দেন ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা সানোয়ার হোসেন লাড্ডু। বিশেষ অতিথি ছিলেন, ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউল হুদা, আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজীব আহম্মেদ রাজু, ইউনিয়ন মহিলা দলের সভাপতি মাহফুজা আক্তার জলি, সাধারণ সম্পাদক সাগরী খাতুন। 


এছাড়াও, ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি নাজমুল হক, কৃষক দলের সাধারণ সম্পাদক ইউনুচ আলী, যুবদল নেতা রাসেল হুদা, সাইফুল ইসলাম বদর, ইউনিয়ন বিএনপি নেতা সাধন বিশ্বাস, মহিদুল ইসলাম, মিলনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সভায় গঠিত ৮ নম্বর ওয়ার্ড মহিলা দলের নতুন কমিটির অন্যান্য সদস্যদের সাংগঠনিক সম্পাদক, নুরি খাতুন, সিনিয়র সহ-সভাপতি সোনালী খাতুন, সহ-সভাপতি হারেজান খাতুন, সুজাতা খাতুন ও পাতা খাতুন,  যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদা খাতুন, সহ-সাধারণ সম্পাদক সজিনা খাতুন, প্রচার সম্পাদক ময়না খাতুন, সহ-প্রচার সম্পাদক আরিফা খাতুন, দপ্তর সম্পাদক আমবিয়া খাতুন, কোষাধ্যক্ষ হাসিনা খাতুন, ক্রীড়া সম্পাদক  শাহারা খাতুন ও ধর্ম বিষয়ক সম্পাদক মারুফা খাতুন।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মজিরুল ইসলাম বিজু।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী