মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় পূজামণ্ডপ পরিদর্শনে এডিসি জেনারেলসহ কর্মকর্তারা

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান
  • আপলোড তারিখঃ ৩০-০৯-২০২৫ ইং
দর্শনায় পূজামণ্ডপ পরিদর্শনে এডিসি জেনারেলসহ কর্মকর্তারা

দর্শনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। গতকাল সোমবার রাত ৮টার দিকে দর্শনা সর্বজনীন শ্রী শ্রী দুর্গামাতা মন্দিরে উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন অতিথিরা। পরিদর্শনকালে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি জেনারেল) মাহাবুবুল আলম বলেন, ‘সম্মিলিত সৌহার্দ্যপূর্ণ আচরণ আমাদের যে শিক্ষা দেয়, সেটি সার্বজনীন। শুধু পূজা-পার্বণে নয়, সারাজীবন এই সম্প্রীতি বজায় রাখতে হবে।’


এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, দর্শনা পৌর প্রশাসক মো. তাসফিকুর রহমান এবং দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পূজামণ্ডপ কমিটির সভাপতি, সম্পাদকসহ সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ ও স্থানীয় গণ্যমান্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মিল্টন কুমার সাহা।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী