চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ভাংবাড়ীয়া বাজারে এই কর্মসূচি আয়োজন করে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। কর্মসূচিতে স্থানীয় নেতারা জনগণের মধ্যে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেন এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী নির্বাচনে দলীয় অবস্থান সম্পর্কে সচেতনতা সৃষ্টি করেন।
লিফলেট বিতরণকালে ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান বলেন, ‘দীর্ঘ ১৫ বছর ধরে আমরা অবহেলিত, হামলা—মামলার শিকার। কিন্তু এখন সময় বদলেছে। আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছি। আগামী ২০২৬ সালের নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সর্বশক্তি নিয়োগ করব।’
তিনি আরও বলেন, ‘আমরা চুয়াডাঙ্গা—১ আসনে শরীফুজ্জামান শরীফকেই প্রার্থী হিসেবে দেখতে চাই। তিনি জনগণের জন্য নিবেদিতপ্রাণ এক নেতা। তরুণ ও প্রবীণ সবার আস্থা অর্জন করেছেন তিনি। আর আমাদের স্বপ্ন, তারেক রহমানকে রাষ্ট্রপ্রধান হিসেবে দেখা, যার নেতৃত্বে দেশ একটি নতুন যুগে প্রবেশ করবে।’
লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও বক্তব্য দেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউল হুদা, সহ—সভাপতি মজিরুল ইসলাম বিজু, সিনিয়র সহ—সভাপতি আব্দুস কুদ্দুস মিরা, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ, সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু।
এসময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক তুহিবুল হুদা তুহিন ও মিজানুর রহমান, ইউনিয়ন কৃষক দলের সভাপতি জাকির হোসেন, মৎস্যজীবী দলের সভাপতি নাজমুল হোসাইন, দপ্তর সম্পাদক মোমিনুল ইসলাম রাজু, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আবু সাইদ, যুবদল নেতা সাইফুল ইসলাম বদর, সাহিদুল ইসলাম, বিএনপি নেতা হামিদুল ইসলাম তপন সহ স্থানীয় শতাধিক নেতাকর্মী।
প্রতিবেদক হাটবোয়ালিয়া