মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় কেয়ারগিভিং বিষয়ক কর্মশালা

  • আপলোড তারিখঃ ২৯-০৯-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় কেয়ারগিভিং বিষয়ক কর্মশালা

চুয়াডাঙ্গায় কেয়ারগিভিং বিষয়ক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে এ কর্মশালার আয়োজন করে ‘সংযোগ কেয়ারগিভার সেন্টার’। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এই কর্মশালায় কেয়ারগিভিং এর গুরুত্ব, যুব দক্ষতা বৃদ্ধি, সমাজ উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ে আলোচনা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন সংযোগ ভলান্টিয়ার্স বাংলাদেশ, চুয়াডাঙ্গা জেলা টিমের ভলান্টিয়ার মুশফিকুর রহমান। প্রধান অতিথি থেকে বক্তব্য দেন তরুণ চিকিৎসক ও সমাজকর্মী ডা. মো. শাহরিয়ার সিয়াম।


প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ করে গড়ে তুললে কেয়ারগিভিং খাত হতে পারে একটি সম্ভাবনাময় কর্মসংস্থান। শুধু দেশের ভেতরে নয়, আন্তর্জাতিক পর্যায়েও এর ব্যাপক চাহিদা রয়েছে, যা আমাদের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।’ 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. তানজিলা তাসনিম চাঁদনী। তিনি বলেন, ‘কেয়ারগিভাররা শুধুমাত্র শারীরিক যত্নই নয়, রোগীর মানসিক সুস্থতার পেছনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ পেশায় তরুণদের সম্পৃক্ততা মানবিক মূল্যবোধের বিকাশ ঘটাবে।’


কর্মশালায় বক্তারা কেয়ারগিভার পেশাকে আধুনিক সমাজে একটি সম্ভাবনাময় ও সম্মানজনক খাত হিসেবে উল্লেখ করেন। অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়। প্রায় ৪০ জন প্রশিক্ষণার্থী এই কর্মশালায় অংশ নেন। তাদের সঙ্গে সরাসরি কেয়ারগিভার পেশায় প্রয়োজনীয় দক্ষতা, প্রশিক্ষণ পদ্ধতি এবং ‘সংযোগ কেয়ারগিভার অ্যাপ’ ব্যবহারের কৌশল নিয়ে আলোচনা ও কাউন্সেলিং সেশন পরিচালনা করা হয়।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংযোগ ভলান্টিয়ার্স বাংলাদেশ, চুয়াডাঙ্গা টিমের সদস্য নাজমুল হাসান, আজমাইন সাদিক আরাফ, সাইফুল্লাহ সাদিক সৌরভ প্রমুখ। 



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী