রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় চিকিৎসাধীন অবস্থায় হাজতির মৃত্যু

  • আপলোড তারিখঃ ২৯-০৯-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় চিকিৎসাধীন অবস্থায়  হাজতির মৃত্যু

চুয়াডাঙ্গায় মিলন হোসেন (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত হাজতি দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের বিল্লাল হোসেন মালিতার ছেলে।

জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর দামুড়হুদা মডেল থানার একটি মারামারি মামলায় চুয়াডাঙ্গা কোর্টে হাজিরা দিতে গেলে বিচারক মিলনকে জেল হাজতে প্রেরণ করেন। মামলাটি (নম্বর-৪, তারিখ ২৮/০৮/২৫ ইং) দায়ের হওয়ার পর থেকে তিনি নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছিলেন।

গতকাল রবিবার রাতে কারাগারে অসুস্থ হয়ে পড়েন মিলন। এসময় জেল কর্তৃপক্ষ দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার পর তার মৃত্যু হয়। 

দামুড়হুদা মডেল থানার এসআই সাইফুল  দৈনিক সময়ের সমীকরণকে জানান, ২৮ আগস্ট মারামারির ঘটনায় মিলনসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়। পরে ৪ সেপ্টেম্বর তিনি আদালতে হাজিরা দিতে গেলে জেল হাজতে প্রেরণ করা হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ওয়াহিদ মাহমুদ রবিন দৈনিক সময়ের সমীকরণকে বলেন, চিকিৎসাধীন অবস্থায় এক মিলনের মৃত্যু হয়েছে৷ ময়নাতদন্তের মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত বলা সম্ভব হবে। তবে, প্রথমিকভাব ধারণা করা হচ্ছে স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। 

চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলর মো. ফখরউদ্দিন দৈনিক সময়ের সমীকরণকে বলেন, মিলন হোসেন গত ৪ সেপ্টেম্বর থেকে কারাগারে ছিলেন। রোববার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত