মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় জামায়াতে ইসলামীর পূজামণ্ডপ মনিটরিং

  • আপলোড তারিখঃ ২৯-০৯-২০২৫ ইং
কার্পাসডাঙ্গায় জামায়াতে ইসলামীর পূজামণ্ডপ মনিটরিং

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা আদিবাসী পাড়ায় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে। তারা যাতে নিরাপদে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে, এ জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ পূজামণ্ডপ মনিটরিং করেছেন। গতকাল রোববার সন্ধ্যা সাতটার দিকে কার্পাসডাঙ্গা আদিবাসী পাড়ার পূজামণ্ডপ মনিটরিং করেন কার্পাসডাঙ্গা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।


এসময় তারা বলেন, ‘আমাদের হিন্দু ভাইয়েরা তাদের ধর্ম সুন্দর ও স্বাধীনভাবে পালন করবেন। তাদের নিরাপত্তার জন্য আমরা প্রস্তুত রয়েছি। দুর্গাপূজার শুরুর দিন থেকে বিসর্জন পর্যন্ত জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ তাদের পাশে থাকবে।’ এসময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমির আবু হানিফা, সেক্রেটারি সামসুল হক, সহকারী সেক্রেটারি মতিয়ার রহমানসহ ইউনিয়ন ও ওয়ার্ডের জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী