রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে স্কিল অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন ২০২৫

তরুণদের উদ্ভাবনী শক্তি জাতীয় উন্নয়নের বড় সম্পদ: শারমিন আক্তার
  • আপলোড তারিখঃ ২৮-০৯-২০২৫ ইং
চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে স্কিল অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন ২০২৫

চুয়াডাঙ্গা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে স্কিল অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন-২০২৫ (অ্যাসেট স্কিল কম্পিটিশন)। গতকাল শনিবার দুপুর ১২টায় এ প্রতিযোগিতার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলার স্থানীয় সরকারের উপপরিচালক শারমিন আক্তার। 


উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘কারিগরি শিক্ষাকে জনপ্রিয় ও ফলপ্রসূ করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। ‘ইনোভেশন’ আসলে কী, সেটা আমাদের তরুণদের জানাতে হবে। আজকের তরুণরা যে প্রকল্প উপস্থাপন করছে, তা নিঃসন্দেহে উদ্ভাবনী। তারা-ই আগামীর শক্তি। একটি জাতিকে গণ্ডির মধ্যে আবদ্ধ রেখে এগিয়ে নেওয়া যায় না।’ 


তিনি আরও বলেন, ‘আজকের একজন তরুণ উদ্যোক্তা আমার থেকেও বেশি আয় করছেন। দক্ষ জনশক্তিই হচ্ছে আমাদের আসল সম্পদ। যদি বাংলাদেশের কর্মক্ষম জনগোষ্ঠী দক্ষতার সঙ্গে কাজে নিয়োজিত হয়, তাহলে ক্ষুধা, দারিদ্র্য ও বেকারত্ব অনেকাংশেই হ্রাস পাবে।’


তিনি দেশের গবেষণাভিত্তিক শিক্ষাব্যবস্থার দুর্বলতার কথা উল্লেখ করে বলেন, ‘আমাদের দেশে বিজ্ঞানভিত্তিক গবেষণার পরিমাণ খুবই কম। আমরা চাই, তরুণ শিক্ষার্থীরা বিজ্ঞান শিক্ষায় আরও বেশি দক্ষ হয়ে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশকে তুলে ধরুক। এই ধরনের আয়োজন আরও বাড়ুক, যাতে সুপ্ত প্রতিভা বিকশিত হওয়ার সুযোগ পায়।’ 


চুয়াডাঙ্গা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হালিম ভুঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা আরিফা আক্তার, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন এবং জনতা ইঞ্জিনিয়ারিংয়ের কো-অর্ডিনেটর হাবিবুর রহমান।


অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির ইন্সট্রাক্টর রুবেল হোসেন। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন সালাউদ্দীন। দিনব্যাপী এই আয়োজনে চুয়াডাঙ্গা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ১৭টি শিক্ষার্থী দল তাদের উদ্ভাবনী প্রকল্পের মডেল উপস্থাপন করে। তরুণ উদ্ভাবকদের এসব মডেল ঘুরে দেখেন প্রধান অতিথি শারমিন আক্তার এবং উপস্থিত অতিথিরা।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত