আলমডাঙ্গা পৌর বিএনপির ৯টি ওয়ার্ডের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটায় আলমডাঙ্গা পৌর বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সহসভাপতি সেকেন্দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। এসময় কোনো বিভক্তি কিংবা ভেদাভেদ চলতে পারে না। বিএনপি একটি পরিবার, এ পরিবারের শক্তি হলো ঐক্য। তাই ওয়ার্ড থেকে পৌরসভা, উপজেলা থেকে জেলা পর্যন্ত প্রতিটি নেতা-কর্মীকে ধানের শীষের পক্ষে একযোগে কাজ করতে হবে।’
তিনি বলেন, ‘শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদেরকে যে গণতন্ত্র উপহার দিয়ে গেছেন, তা হুমকিতে ফেলে অবৈধ পতিত সরকার দেশের জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিলো। এখন দেশের মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেন। সেই মুক্তির জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামতে হবে। জনগণ আজ পরিবর্তন চায়। সেই মুক্তি ও পরিবর্তনের একমাত্র পথ হচ্ছে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলনকে সফল করা।’
শরীফুজ্জামান আরও বলেন, ‘আমরা জানি, আন্দোলনের পথ কখনো সহজ নয়। ত্যাগ ও সাহসিকতা ছাড়া আন্দোলন সফল হয় না। কিন্তু ইতিহাস সাক্ষী, বিএনপি কখনো অন্যায়ের কাছে মাথানত করেনি, করবেও না। যতদিন না তারেক রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করছেন, ততদিন আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’
তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘প্রত্যেক ওয়ার্ডেই ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলতে হবে। প্রতিটি ঘরে ঘরে বিএনপির বার্তা পৌঁছে দিতে হবে। সাধারণ মানুষই আমাদের শক্তি। তাই গণমানুষের পাশে থেকে, তাদের দুঃখ-কষ্ট ভাগ করে নিয়েই আন্দোলনকে শক্তিশালী করতে হবে। মনে রাখবেন, বিভেদ নয়- ঐক্যই আমাদের শক্তি। জয় একদিন হবেই ধানের শীষের।’
সভায় প্রধান বক্তা ছিলেন আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলু। এছাড়া আরও বক্তব্য দেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আখতার হোসেন জোয়ার্দার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু ও যুগ্ম সম্পাদক খন্দকার কাজী সাচ্চু।
সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ড সভাপতি রহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম বাবু, ২ নম্বর ওয়ার্ড সভাপতি হাফিজুর রহমান চমক, সাধারণ সম্পাদক আব্দুল হক মিণ্টু, ৩ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ লিপন, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি সালেহ মাছুম লিপু, সাধারণ সম্পাদক জাফর আলী, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি রশিদ মালিথা, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আজম আলী, ৭ নম্বর ওয়ার্ড সভাপতি বরকত হোসেন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, ৮ নম্বর ওয়ার্ড সভাপতি আলিমুদ্দিন, সাধারণ সম্পাদক আমিনুল হক এবং ৯ নম্বর ওয়ার্ড সভাপতি আয়ুব মুন্সি ও সাধারণ সম্পাদক আরজেল আলী।
এছাড়া পৌর যুবদলের আহ্বায়ক নাজিম উদ্দিন মোল্লা, সদস্যসচিব সাইফুল আলম কনক, পৌর কৃষক দলের আহ্বায়ক জহুরুল হক মামুন, সদস্যসচিব স্বদেশী প্রিন্স, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল হাসান হিমেল, সদস্যসচিব জাকারিয়া ইসলাম, পৌর মহিলা দলের আহ্বায়ক জিনিয়া পারভীন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসান রিংকু, সদস্যসচিব মাহামুদুল হক তন্ময়সহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক