চুয়াডাঙ্গায় ‘সেনেটারি প্লাম্বার শ্রমিক ইউনিয়ন’ নামে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। গতকাল শুক্রবার শহরের রেলবাজারস্থ শাহাবুদ্দীন মার্কেটে এক মতবিনিময় সভার মাধ্যমে ‘চুয়াডাঙ্গা জেলা সেনেটারি প্লাম্বার শ্রমিক ইউনিয়ন’ এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আলোচনা সভা শেষে ৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আশরাফুল হককে আহ্বায়ক এবং শাহিন শেখকে সদস্যসচিব হিসেবে মনোনীত করা হয়। পাশাপাশি নাজমুল হককে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন- জামশেদ আলী, মাহাবুব রহমান, মো. টিটু, ইনামুল হক, নয়ন আলী ও এস এম নাহিদুল ইসলাম। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ৯০ দিনের মধ্যে এই আহ্বায়ক কমিটি সম্মেলনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
সমীকরণ প্রতিবেদক