দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দশম শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল ঘোষণা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামানের সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ আয়োজন করা হয়।
প্রথমেঅভিভাবকেরা শিক্ষার্থীদের পড়াশোনার উন্নতি ও নানা অভিযোগ তুলে ধরেন। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ ও নিয়মিত উপস্থিতি বাড়াতে অভিভাবকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঘরে বসে সন্তানদের লেখাপড়ার প্রতি যত্নশীল হতে হবে। বিদ্যালয়ের শিক্ষকরা আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছেন, তবে বাড়তি যত্ন ও অনুশীলন ছাড়া ভালো ফলাফল সম্ভব নয়। অভিভাবক-শিক্ষক-শিক্ষার্থীর সম্মিলিত প্রচেষ্টাতেই কাক্সিক্ষত সাফল্য অর্জন সম্ভব।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম। সমাবেশ শেষে প্রধান শিক্ষক মনিরুজ্জামান অভিভাবকদের হাতে পরীক্ষার ফলাফল তুলে দেন।
প্রতিবেদক কুড়ুলগাছি