মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিলেন ছাত্রদল নেতা সুজন

  • আপলোড তারিখঃ ২৬-০৯-২০২৫ ইং
জীবননগরে প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিলেন ছাত্রদল নেতা সুজন

জীবননগর উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের হিন্দুপাড়ার বাসিন্দা শ্রী বনমালী কর্মকার দীর্ঘ ৮ মাস ধরে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে ঘরে শয্যাশায়ী ছিলেন। চলাচলের জন্য তিনি চরম ভোগান্তিতে ছিলেন। এ অবস্থায় মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি সুজন খন্দকার। গতকাল বৃহস্পতিবার বিকেলে তিনি নিজ উদ্যোগে শ্রী বনমালী কর্মকারের বাড়িতে গিয়ে একটি হুইলচেয়ার উপহার দেন। ফলে এখন থেকে তিনি কিছুটা হলেও স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবেন। স্থানীয়রা জানান, অসুস্থ অবস্থায় এতদিন বনমালী কর্মকারকে বিছানায় পড়ে থাকতে হয়েছে। হুইলচেয়ার পেয়ে তিনি ও তার পরিবার অত্যন্ত খুশি হয়েছেন। এ ধরনের মানবিক সহায়তা সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন এলাকাবাসী।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী