আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় কৃষক সংগঠন পর্যায়ে অবহিতকরণ, পরিকল্পনা ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে আলমডাঙ্গার ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের হলরুমে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুস সামাদ। সভাপতিত্ব করেন ভাংবাড়ীয়া ইউপি চেয়ারম্যান সোহানুর রহমান সোহান। বিশেষ অতিথি ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা খবিরুল ইসলাম, উপ-সহকারী কর্মকর্তা কামরুজ্জামান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউল হুদা ও কৃষক দলের সভাপতি জাকির হোসেন। আরও উপস্থিত ছিলেন মাহফুজা ইয়াসমিন জলি, সাহিবুল ইসলাম সণ্টু মিয়া প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপসহকারী কৃষি অফিসার খাদেমুল বাশার।
প্রতিবেদক হাটবোয়ালিয়া