জামায়াতে ইসলামী আলমডাঙ্গার ডাউকি ইউনিয়ন শাখার উদ্যোগে নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ছত্রপাড়া গ্রামের পশ্চিম পাড়ায় মাগরিবের নামাজের পর এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
তিনি বলেন, স্বাধীনতার ৫৩ বছর পেরুলেও এ দেশে সাধারণ মানুষের ভাগ্যে কোনো পরিবর্তন ঘটেনি। তাই আগামী সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে কোরআনের আইন বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকতে চাই।
সভায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা শাখার আইন-আদালত বিষয়ক সম্পাদক দারুসসালাম, আলমডাঙ্গা উপজেলা শাখার সহকারী সেক্রেটারি তরিকুল ইসলাম, উপজেলা মসজিদ মিশনের সভাপতি আব্দুল মান্নান, ডাউকি ইউনিয়ন শাখার আমির সজিবুর রহমান, সেক্রেটারি ডা. আব্দুস সালাম, সহকারী সেক্রেটারি মো. শরিফুল ইসলাম ও আলাউদ্দিন, যুব বিভাগের সেক্রেটারি নওশাদ আলী, মুন্সি আব্দুস সালাম, শিলু আবু ছদ্দিন, এনামুল, আলম, কলমসহ আরও অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭ নম্বর ওয়ার্ড সভাপতি সাইদুর রহমান এবং সঞ্চালনা করেন ওয়ার্ড সেক্রেটারি মেহেদী হাসান সলোক।
নিজস্ব প্রতিবেদক