মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
দামুড়হুদা সীমান্তে বিজিবির চোরাচালানবিরোধী অভিযান

৫ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় রুপা জব্দ

  • আপলোড তারিখঃ ২৫-০৯-২০২৫ ইং
৫ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় রুপা জব্দ

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে বিশেষ চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১ কেজি ৬৫০ গ্রাম ভারতীয় রুপা জব্দ করেছে ৬ বিজিবি। জব্দকৃত রুপার বাজারমূল্য ৫ লাখ ১৩ হাজার টাকা। অভিযানের সময় চোরাকারবারী পালিয়ে গেলেও তার ফেলে যাওয়া স্কচটেপ মোড়ানো রুপার পোটলা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে এ অভিযান পরিচালিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)- এর সহকারী পরিচালক মো. হায়দার আলী।


প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন, দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর বিওপি সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় রুপা পাচার হতে পারে। তার সরাসরি দিকনির্দেশনায় ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক হায়দার আলীর নেতৃত্বে জগন্নাথপুর বিওপির কমান্ডার এবং সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করা হয়। সীমান্তের মেইন পিলার ৯৬ থেকে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বয়রা মাঠে বিজিবির টহল দল এ্যাম্বুশ করে অবস্থান নেয়।


সকাল ৯টার দিকে, বিজিবি সদস্যরা একজন ব্যক্তিকে গামছায় কিছু বহন করে বয়রা মাঠের ভেতর দিয়ে হেঁটে আসতে দেখে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে সে সঙ্গে থাকা গামছাটি ফেলে দ্রুত দৌঁড়ে পালিয়ে যায়। টহলদল ধাওয়া করলেও সে ধানক্ষেতের ভেতর দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ফেলে যাওয়া গামছাটি জব্দ করলে, তার ভেতরে স্কচটেপে মোড়ানো তিনটি প্যাকেট পাওয়া যায়। জব্দকৃত প্যাকেটগুলো জগন্নাথপুর বিওপিতে এনে ডিজিটাল স্কেলে ওজন করে দেখা যায়, সেগুলোর মধ্যে মোট ১ কেজি ৬৫০ গ্রাম ভারতীয় রুপার বল রয়েছে। যার আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ১৩ হাজার টাকা।


ঘটনার বিষয়ে নায়েব সুবেদার মো. আব্দুর সাত্তার বাদী হয়ে দামুড়হুদা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এছাড়া উদ্ধারকৃত রুপা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি। 



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী