মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার ফরিদপুরে জামায়াতের পথসভা

  • আপলোড তারিখঃ ২৫-০৯-২০২৫ ইং
আলমডাঙ্গার ফরিদপুরে জামায়াতের পথসভা

আলমডাঙ্গার ফরিদপুর গ্রামে জামায়াতের পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার মাগরিবের নামাজের পর বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রাম কমিটির উদ্যোগে স্কুল মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়। ফরিদপুর গ্রাম কমিটির সভাপতি দেলোয়ার হোসেন বিশ্বাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নাগদাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দারুস সালাম।

প্রধান অতিথি বলেন, সমাজে ন্যায় ও ইনসাফভিত্তিক সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরির এবং দেশ পরিচালনার জন্য আমাদের সবাইকে ভালো মানুষের হাতে দায়িত্বভার তুলে দিতে হবে। এর জন্য প্রতিটি মানুষের কাছে গিয়ে দাওয়াতি কাজের মাধ্যমে ইসলামের সুমহান আদর্শ তুলে ধরতে হবে। তিনি আরও বলেন, একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমাদের দেশের সকল দলকে আদর্শভিত্তিক কাজের প্রতিযোগিতা করতে হবে।

এতে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আমির আমান উদ্দিন, সহসভাপতি মাওলানা শহিদুল হক, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা শওকত আলী, ইউনিয়ন নির্বাচন বিভাগের পরিচালক জহিরুল ইসলাম মজনু, ইউনিয়ন সহকারী সেক্রেটারি আব্দুল জব্বার, ডামোশ গ্রাম কমিটির সভাপতি জয়নাল আবেদীন, ফরিদপুরের সহ-সভাপতি মনোয়ার হোসেন, সেক্রেটারি দেলোয়ার হোসেন মন্ডল।  এছাড়া উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলম মনি, ২ নম্বর ওয়ার্ড সভাপতি আহসান হাবিব, সহকারী সেক্রেটারি জুড়ন আলী মালিতা, সদস্য ইব্রাহিম হোসেন, হাবিবুর রহমান, লাল মিয়া, খলিলুর রহমান ও খয়বার আলী। সভা উপস্থাপনা করেন ২ নম্বর ওয়ার্ড সেক্রেটারি রুহুল আমীন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী