মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে মশা নিধন স্প্রে কার্যক্রম

  • আপলোড তারিখঃ ২৪-০৯-২০২৫ ইং
চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে মশা নিধন স্প্রে কার্যক্রম

চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে কলেজ ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসে মশা নিধন ও নিয়ন্ত্রণে ফগার স্প্রে কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কলেজ চত্বরে এই কার্যক্রম পরিচালিত হয়। মশাবাহিত রোগ, বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে এই জনস্বাস্থ্য কার্যক্রমের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ.কে. এম সাইফুর রশীদ।


এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান, কলেজ ছাত্রদল সদস্য ওয়াসিম আকমাম খোকন, ছাত্রদল নেতা মো. সাইফুল ইসলাম, মো. শহিদুল জামান সাজু, রিফাত মালিতা, রাফিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।


নেতারা বলেন, ‘ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে আমাদের এই উদ্যোগ শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। শিক্ষার্থীদের স্বার্থে এই ধরণের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’ এদিকে, ছাত্রদলের এই কর্মসূচিকে শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন কলেজের সাধারণ শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী