মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে শাপলাকলি স্কুলের সঙ্গে সোনালী ব্যাংকের চুক্তি

  • আপলোড তারিখঃ ২৪-০৯-২০২৫ ইং
জীবননগরে শাপলাকলি স্কুলের সঙ্গে সোনালী ব্যাংকের চুক্তি

চুয়াডাঙ্গার জীবননগরে শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে সোনালী ব্যাংক পিএলসি’র অনলাইন ভিত্তিক বেতন, ভর্তি ফি, পরীক্ষার ফি ও অন্যান্য ফি/চার্জ আদায়ের চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সোনালী ব্যাংক পিএলসি জীবননগর শাখা ও শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এ চুক্তি সম্পাদন করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাকি বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিস চুয়াডাঙ্গার ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) হারুনুর রশিদ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক জীবননগর শাখার ব্যবস্থাপক আব্দুল হান্নান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইয়ারুল ইসলাম, সিনিয়র অফিসার আসাদুল ইসলাম, সিনিয়র শিক্ষক শফিউল্লাহ ও নুর কুতুবুল আলমসহ আরও অনেকে।


অনুষ্ঠানে ডেপুটি জেনারেল ম্যানেজার হারুনুর রশিদ বলেন, ‘আজকের এই চুক্তিপত্র স্বাক্ষর ভবিষ্যতের একটি দৃঢ় সম্পর্কের সূচনা। সোনালী ব্যাংক শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, এটি মানুষের আস্থার জায়গা। শিক্ষার্থীদের জন্য ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুবিধা থাকছে, যা ভবিষ্যতে পেনশন সুবিধাসহ নানা কাজে ব্যবহার করা যাবে।’


সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক বাকি বিল্লাহ সোনালী ব্যাংক কর্তৃপক্ষ এবং বিদ্যালয়ের শিক্ষক পরিষদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘এই চুক্তির মাধ্যমে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে ডিজিটাল স্বচ্ছতা আসবে এবং অভিভাবকরা ঘরে বসেই শিক্ষার্থীদের যাবতীয় ফি পরিশোধ করতে পারবেন।’ 


চুক্তিপত্রে বিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন প্রধান শিক্ষক বাকি বিল্লাহ এবং ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ডেপুটি জেনারেল ম্যানেজার হারুনুর রশিদ। 



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী