মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় সার ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ২৪-০৯-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় সার ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

চুয়াডাঙ্গায় নকল সার বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টান পর্যন্ত সদর উপজেলার আকন্দবাড়িয়া বাজারে এ অভিযান চালানো হয়। 


অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অভিযানে সার-কীটনাশক ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন দোকান পরিদর্শন করা হয়। এ সময় বিক্রয়মূল্য তালিকা প্রদর্শন না করা, অনুমোদনহীন ও নকল পণ্য বিক্রির অভিযোগে বেশ কয়েকটি দোকানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।


এছাড়া, নকল সার বিক্রির প্রমাণ পাওয়ায় মেসার্স কামরুল ট্রেডার্সের মালিক কামরুল হাসানকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে সহায়তা করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আসিফ ইকবাল, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি টিম। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।


উল্লেখ্য, এর আগেও কামরুল ট্রেডার্সের বিরুদ্ধে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি, নকল ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক সরবরাহের অভিযোগে একাধিকবার জরিমানা করা হয়েছে। 



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী