মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
কার্পাসডাঙ্গায় পুলিশের চোরাচালানি বিরোধী অভিযান

৫ কেজি রুপার গহনাসহ একজন আটক

  • আপলোড তারিখঃ ২৪-০৯-২০২৫ ইং
৫ কেজি রুপার গহনাসহ একজন আটক

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় চোরাচালানি বিরোধী অভিযানে ৫ কেজি রুপার গহনাসহ মুলতান (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। মুলতান কার্পাসডাঙ্গা বাজারপাড়ার বজলুর রসিদের ছেলে এবং সাথী পরিবহনের সুপারভাইজার হিসেবে কর্মরত।


পুলিশ জানায়, কার্পাসডাঙ্গা ফাঁড়ির এসআই আকরাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। এসময় মুলতানের মোটরসাইকেলের তেলের ট্যাঙ্ক থেকে ৫ কেজি ২০০ গ্রাম রুপার গহনা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৫ লাখ ৫০ হাজার টাকা। ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার নাসের উদ্দিন ও দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির ঘটনাস্থল পরিদর্শন করেন।


অতিরিক্ত পুলিশ সুপার নাসের উদ্দিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রুপাসহ মুলতানকে আটক করা হয়েছে। উদ্ধার করা রুপার ওজন প্রায় ৫ কেজি ২০০ গ্রাম। মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।’ বর্তমানে রুপা ও মোটরসাইকেলসহ আসামি মুলতানকে থানা হেফাজতে রাখা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী