মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কুষ্ঠ ও প্রতিবন্ধী উন্নয়ন ফেডারেশনে চেক বিতরণ

  • আপলোড তারিখঃ ২৩-০৯-২০২৫ ইং
কুষ্ঠ ও প্রতিবন্ধী উন্নয়ন ফেডারেশনে চেক বিতরণ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় কুষ্ঠ ও প্রতিবন্ধী উন্নয়ন উদ্যোগ ফেডারেশনের সদস্যদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ইম্প্যাক্ট ফাউন্ডেশন চুয়াডাঙ্গার দামুড়হুদায় উপজেলা কার্যালয়ে দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি থেকে চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিথি মিত্র।


এসময় আরও উপস্থিত ছিলেন দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ খুলনা রিজিয়নের প্রজেক্ট অফিসার অনন্ত বৈরাগী, ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশের কো- অর্ডিনেশন ম্যানেজার মিজানুর রহমান, এইপি’র ফোকাল পার্সন রফিকুল ইসলাম, উপজেলা ম্যানেজার হাবিবুর রহমান, মাঠ সংগঠক মোহিনী আক্তার মাহি ও মাফুজ আলমসহ ফেডারেশনের অন্যান্য সদস্যরা।


অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘এই চেকের অর্থ ব্যয় হবে কুষ্ঠ রোগ ও প্রতিবন্ধী বিষয়ক কার্যক্রম পরিচালনার জন্য। যা ফেডারেশনভুক্ত সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়ন ঘটাবে। ফেডারেশন সদস্যদের এই আর্থিক সহায়তা প্রদান তাদের স্বনির্ভরতা অর্জনের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’ 



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী