মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ইয়াবাসহ যুবক আটক

  • আপলোড তারিখঃ ২৩-০৯-২০২৫ ইং
জীবননগরে ইয়াবাসহ যুবক আটক

চুয়াডাঙ্গার জীবননগরে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. উজ্জল (২৭) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার উথলী আমতলা আইডিয়াল কিন্ডার গার্ডেন স্কুল সংলগ্ন বাঁশঝাড় থেকে তাকে আটক করা হয়। আটক উজ্জল ওই এলাকার আক্কাস আলীর ছেলে।  


পুলিশ জানায়, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাসের তত্ত্বাবধানে এসআই শাহীন আলম সঙ্গীয় ফোর্স নিয়ে দুপুরে অভিযান পরিচালনা করেন। এসময় উথলী আমতলা বাঁশঝাড় থেকে আটক উজ্জলের নিকট থেকে ৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 


ওসি মামুন হোসেন বলেন, ‘অভিযানে ইয়াবাসহ আটক উজ্জলের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।’ 



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী