জামায়াতে ইসলামী জীবননগর পৌর যুব বিভাগের উদ্যোগে জীবননগর বাজারের তরুণ ব্যবসায়ীদের নিয়ে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে জীবননগর উপজেলা জামায়াতের অফিসে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী জীবননগর পৌর যুব বিভাগের সভাপতি আরিফুল ইসলাম জোয়ারদ্দারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাহফুজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন জীবননগর পৌর আমির মাওলানা ফিরোজ হোসেন, জীবননগর উপজেলা যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটন ও পৌর জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম খলিল। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব বিভাগের সহকারী সেক্রেটারি মাহিদুল ইসলাম, উপজেলা বায়তুলমাল সম্পাদক আব্দুল মোতালেব, যুবনেতা শামুল আহম্মেদ, আশিকুর রহমান প্রতিক, সাইমুম শাহরিয়ার, সোহানুর রহমান, হাসানুজ্জামান, আবু বকর সিদ্দিক, শামীম হোসেন ও সোহেল তানভীর প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর যুব বিভাগের সেক্রেটারি আলমগীর হোসেন।
জীবননগর অফিস