আলমডাঙ্গার ডাউকি ইউনিয়নে জামায়াতে ইসলামীর নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে তিনটার দিকে আল আমিন সোসাইটি অফিসে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার আমির প্রভাষক শফিউল আলম বকুল। প্রধান অতিথি বলেন, আগামী নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার মধ্য দিয়ে একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করাই আমাদের প্রধান কাজ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি ও নির্বাচন পরিচালক মামুন রেজা, ডাউকি ইউনিয়ন শাখার আমির সজিবুর রহমান, ইউনিয়ন সহকারী সেক্রেটারি শরিফুল ইসলাম ও মো. আলাউদ্দিন, শ্রমিক কল্যাণ সম্পাদক মো. আনিছুর রহমান মেম্বার, বদরুদ্দীন মেম্বার, সমাজ কল্যাণ সম্পাদক মো. বাদল রশিদ ও বায়তুলমাল সম্পাদক শরিফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালন করেন ডাউকি ইউনিয়ন সেক্রেটারি ও নির্বাচন পরিচালক ডা. মো. আব্দুস সালাম।
আলমডাঙ্গা অফিস