মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ওয়েভ ফাউন্ডেশনের কমিউনিটি সভা

  • আপলোড তারিখঃ ২২-০৯-২০২৫ ইং
আলমডাঙ্গায় ওয়েভ ফাউন্ডেশনের কমিউনিটি সভা

শেখ শফিউজ্জামান:
শিক্ষিত যুবকদের আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করতে ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে কমিউনিটি-ভিত্তিক সক্রিয় সভা, যুব সমাজের অংশগ্রহণ, নির্বাচন ও পরামর্শদাতা অন্তর্ভুক্তিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে আলমডাঙ্গা জামান কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক শেখ শফিউজ্জামান।


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ওয়েভ ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার কানিজ সুলতানা ও মাহবুব আবির।

আলোচনায় অংশ নেন যুব প্রতিনিধি সুবর্ণা আক্তার, জান্নাতুল ফেরদৌস, বুলবুল আহমেদ, মিলি খাতুন, রিয়া আক্তার, আশিক রেজা, যুথি খাতুন, তুষার ইমরান, পলি আক্তার, সোনালী আজিজ আখি, জ্যোতি দাস, সৌরভ দত্ত, সিমলা খাতুন, রওশন আরা প্রমুখ।


সভায় বক্তারা বলেন, শিক্ষিত যুব সমাজের জন্য টেকসই কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হলে তাঁদের নেতৃত্বের বিকাশ, অংশগ্রহণ এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় সম্পৃক্ততা নিশ্চিত করা জরুরি। এ ধরনের উদ্যোগ যুবকদের আত্মবিশ্বাস ও সামাজিক দায়বদ্ধতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী