চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার-ফোর্সের অংশগ্রহণে মাসিক কিট পরিদর্শন প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ কিট পরিদর্শন অনুষ্ঠিত হয়। অভিবাদন মঞ্চ থেকে সালাম গ্রহণ শেষে অফিসার-ফোর্সের কিট সামগ্রী পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা।
পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা কিট সামগ্রী পরিদর্শন শেষে সন্তুষ্টি প্রকাশ করেন। প্রাপ্যতার প্রাধিকার ভিত্তিতে বিভাগীয় পোশাক ভাণ্ডার থেকে মালামাল সরবরাহের জন্য সংশ্লিষ্ট ইনচার্জকে নির্দেশনা দেন। একই সঙ্গে মালামাল সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সরকারি নম্বরে যোগাযোগ করার পরামর্শ প্রদান করেন।
এছাড়াও অফিসার-ফোর্সদের উদ্দেশ্যে শৃঙ্খলা বজায় রাখা, ড্রেসরুলস মেনে পূর্ণাঙ্গ পোশাক পরিধান, স্বাস্থ্য সচেতনতা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসাধারণের সঙ্গে উত্তম ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। কিট পরিদর্শন প্যারেড আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সের আরআই খন্দকার রুহুল আমিনসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও ফোর্স সদস্যরা।
নিজস্ব প্রতিবেদক