মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কুড়ুলগাছির প্রতাপপুরে সেলুন ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

  • আপলোড তারিখঃ ২২-০৯-২০২৫ ইং
কুড়ুলগাছির প্রতাপপুরে সেলুন ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের প্রতাপপুর গ্রামে নিজ দোকানের ভেতর বাবুল আক্তার বাবু (৩৭) নামের এক সেলুন ব্যবসায়ীর মরদেহ পাওয়া গেছে। গতকাল রোববার ভোররাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের তাহাজুলের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার রাত ১০টার দিকে বাবু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হয়। চিকিৎসকের দেওয়া ওষুধ সেবনের পর বাড়ি ফেরেন তিনি। কিছুক্ষণ পর পুনরায় অসুস্থ হয়ে পড়লে তাকে একটি গ্যাসের ওষুধ খাওয়ানো হয়। পরে তার বাবা বাড়ি চলে যান। ভোররাত ৩টার দিকে দোকানে এসে দেখেন বাবু মারা গেছেন।


ঘটনার খবর পেয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর, সিআইডি টিম ও পিবিআই সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী