মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে কমিউনিটি বেজড অ্যাকটিভেশন সভা

  • আপলোড তারিখঃ ২২-০৯-২০২৫ ইং
জীবননগরে কমিউনিটি বেজড অ্যাকটিভেশন সভা

যুব উদ্যোক্তা উন্নয়নে জীবননগরে কমিউনিটি বেজড অ্যাকটিভেশন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে এবং ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় (Youth Green Entrepreneurship Development Project)  এর আওতায় জীবননগর উপজেলা ওয়েভ ফাউন্ডেশন এরিয়া অফিসে এই সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা লোকমোর্চার সভাপতি মো. আবুল কালাম আজাদ এতে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. জাকির উদ্দীন মোড়ল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মো. তাজুল ইসলাম, জীবননগর আদর্শ সরকারি কলেজের প্রভাষক মো. শরিফুল ইসলাম, জীবননগর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. আমিনুল ইসলাম, উপজেলা লোকমোর্চার নির্বাহী সদস্য আঞ্জুমান আরা, রায়পুর ইউনিয়ন লোকমোর্চার সভাপতি মো. সাজ্জাদ বিশ্বাস, উথলী ইউনিয়ন কৃষিমোর্চার সভাপতি মো. জাহিদ হাসান এবং উপজেলা কৈশোর কর্মসূচির সভাপতি মিঠুন মাহমুদ।


অনুষ্ঠানে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যুব সংগঠন ও বিভিন্ন স্তরের ৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে তরুণদের শক্তিকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। বিশেষ করে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই উন্নয়নের জন্য সবুজ উদ্যোক্তা তৈরি করা অত্যন্ত জরুরি। প্রকল্পটির মূল লক্ষ্য হলো ৫১০ জন তরুণকে প্রশিক্ষণের মাধ্যমে পরিবেশবান্ধব ব্যবসায়িক উদ্যোগ গ্রহণে সক্ষম করে তোলা, যাতে তারা কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই উন্নয়নে অবদান রাখতে পারে।


অনুষ্ঠানে প্রকল্প উপস্থাপনা করেন ওয়েভ ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার মাহবুব হোসাইন আবির। সার্বিক সহযোগিতায় ছিলেন প্রজেক্ট অফিসার জিল্লুর রহমান। যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমন্বয় করছেন মো. শরিফুল আলম লিটন এবং প্রজেক্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন কানিজ সুলতানা। অনুষ্ঠান পরিচালনা করেন জীবননগর উপজেলা লোকমোচার সহ-সাধারণ সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. আব্দুল আলীম সজল।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী