মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার গহেরপুরে যুবকের ঝু ল ন্ত লা শ উদ্ধার

  • আপলোড তারিখঃ ২১-০৯-২০২৫ ইং
চুয়াডাঙ্গার গহেরপুরে যুবকের ঝু ল ন্ত লা শ উদ্ধার

চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের গহেরপুর গ্রাম থেকে প্রান্ত মাঝি (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মায়ের ওপর অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। প্রান্ত মাঝি চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের গহেরপুরে গ্রামের তপন মাঝির ছেলে ও খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয় থেকে সদ্য এসএসসি পরীক্ষায় পাশকৃত শিক্ষার্থী।


স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যায় ঘাস কাটা নিয়ে মায়ের সাথে কিছুটা মনোমালিন্য হয় প্রান্তের। পরে রাত ৯টার দিকে বাড়ির পিছনে কদম গাছের ডালে গলায় রশি পরিহিত অবস্থায় তাকে ঝুলে থাকতে দেখে স্থানীয়রা নামিয়ে চিকিৎসকের কাছে নিলে তাকে মৃত বলে ঘোষনা করেন। তবে অনেকে বলছেন, প্রান্ত মাঝি অনেকদিন যাবত পেটের পিড়া জনিত অসুস্থতায় ভুগছিলেন। ওই জন্ত্রনার জন্যও আত্মহত্যা করতে পারেন। এবিষয়ে তিতুদহ পুলিশ ক্যাম্প ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে পরিবারের লোকজন জানিয়েছেন প্রান্ত অনেকদিন যাবত পেটের পিড়ার কারণে অস্বস্তি করতো। তবে কয়েকদিন রোগ বেড়ে যাওয়াতে যন্ত্রণার কারণে আত্মহত্যা করেছে। 



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী