সোমবার, ৩১ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় সাংবাদিকদের সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের মতবিনিময়

  • আপলোড তারিখঃ ২০-০৯-২০২৫ ইং
দামুড়হুদায় সাংবাদিকদের সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের মতবিনিময়

দামুড়হুদা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (দামুড়হুদা ও জীবনগর সার্কেল) মোস্তাফিজুর রহমান। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে দামুড়হুদা প্রেসক্লাব হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শাসুজ্জোহা পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির ও দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানজির ফয়সাল।


এছাড়া আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের সহসভাপতি মিরাজুল ইসলাম মিরাজ, প্রেসক্লাবের সাংবাদিক সমিতির সভাপতি হাফিজুর রহমান কাজল, সাংবাদিক সমিতির সহসভাপতি মোজাম্মেল শিশির, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহজালাল বাবু, ক্লাবের নির্বাহী সদস্য তাছির আহমেদ, হাবিবুর রহমান, ডিএসবি আসাদুজ্জামান, প্রেসক্লাবের সদস্য হাতেম আলী, বিল্লাল হোসেন, শাফায়েত প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ