রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সিঙ্গাপুর থেকে দেশে পৌঁছেছে গিরিধারী লাল মোদির মরদেহ

আজ আলমডাঙ্গা মহাশ্মশানে অন্তেষ্ট্যিক্রিয়া
  • আপলোড তারিখঃ ২০-০৯-২০২৫ ইং
সিঙ্গাপুর থেকে দেশে পৌঁছেছে গিরিধারী লাল মোদির মরদেহ

বিশিষ্ট শিল্পপতি উত্তরা গ্রুপের চেয়ারম্যান আলমডাঙ্গার সনাতনী ধর্মাবলম্বীদের ‘নয়নের মনি’ গিরিধারি লাল মোদির মরদেহ আজ শনিবার সকাল ৬টায় আলমডাঙ্গায় পৌঁছাবে। এরপর বেলা সাড়ে ১১টায় আলমডাঙ্গা উপজেলা মহাশ্মশানে তাঁর অন্তেষ্ট্যিক্রিয়া সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এর আগে গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে তার মরদেহ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে অ্যাম্বুলেন্সযোগে মরদেহ নিয়ে আলমডাঙ্গার উদ্দেশ্যে রওনা হয় পরিবার।


পারিবারিক সূত্রে জানা যায়, মরদেহ প্রথমে আলমডাঙ্গা সত্যনারায়ণ মন্দিরে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে তাঁর নিজ বাড়ি উত্তরা ট্রেডার্স প্রাঙ্গণে রাখা হবে। পরে মহাশ্মশানে নিয়ে গিয়ে চিরবিদায় জানানো হবে। ইতিমধ্যে মহাশ্মশান দাহকাজের জন্য প্রস্তুত করা হয়েছে। গিরিধারী লাল মোদির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে নেপাল, ভারতসহ ঢাকা থেকে অসংখ্য শিল্পপতি ও ব্যবসায়ী আলমডাঙ্গায় আসছেন। এছাড়া খুলনা, নওয়াপাড়া, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, দিনাজপুর, চিলাহাটি, সান্তাহারসহ উত্তরবঙ্গের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা উপস্থিত থাকবেন। ভারত থেকেও তাঁর স্বজনরা আলমডাঙ্গায় পৌঁছাবেন বলে জানা গেছে।


গিরিধারী লাল মোদির অসামান্য অবদান রয়েছে আলমডাঙ্গার বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে। কালীমন্দির নির্মাণ, শ্রী শ্রী সত্যনারায়ণ মন্দির পুনর্নির্মাণ ও আধুনিকায়ন, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দ্বীতল ভবন নির্মাণে তিনি মুখ্য ভূমিকা রাখেন। এলাকার নামযজ্ঞ অনুষ্ঠানেও তিনি নিয়মিতভাবে চাঁদা প্রদান ও আয়োজন তদারকিতে যুক্ত ছিলেন। অর্থ ও বস্ত্রদানসহ নানাভাবে তাঁর উদার মানসিকতার পরিচয় মিলেছে সর্বত্র।


উল্লেখ্য, আলমডাঙ্গা পৌর এলাকার রথতলার নিবাসী, উত্তরা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান, শিল্পপতি গিরিধারী লাল মোদি গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত