রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স আকষ্মিক পরিদর্শনে রেঞ্জ ডিআইজি রেজাউল হক

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সতর্ক থাকার আহ্বান
  • আপলোড তারিখঃ ২০-০৯-২০২৫ ইং
চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স আকষ্মিক পরিদর্শনে রেঞ্জ ডিআইজি রেজাউল হক

চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ও জীবননগর থানা আকস্মিকভাবে পরিদর্শন করেছেন খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, পিপিএম। গতকাল শুক্রবার দুপুরে এ পরিদর্শনে তিনি স্থানীয় পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।


পরিদর্শনকালে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা রেঞ্জ ডিআইজিকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তিনি। রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক বলেন, ‘শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে সম্পন্ন করতে হবে। এ জন্য পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি জেলার সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।’


তিনি আরও বলেন, জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনই পুলিশের বড় শক্তি। তাই জনবান্ধব কার্যক্রমের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় আরও দৃঢ় ভূমিকা রাখতে হবে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোস্তাফিজুর রহমানসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, ডিএসবি ইনচার্জ, সিসিআইসি ইনচার্জ, পুলিশ লাইন্সের আরআই ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত