সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নির্বাহী কমিটির সভা

অনুষ্ঠিত পদধ্বনি’র ১৫৮৭ তম আসর
  • আপলোড তারিখঃ ১৯-০৯-২০২৫ ইং
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নির্বাহী কমিটির সভা

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি’-এর ১৫৮৭ তম পর্ব ও চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল চারটায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের শহীদ আলাউল হলে পদধ্বনি'র আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ।


সাহিত্য পরিষদের গ্রন্থাগার সম্পাদক হুমায়ুন কবীরের সঞ্চালনায় স্বরচিত কবিতা পাঠ করেন হারুন অর রশিদ, এমএ হামিদ, বনলতা, আব্বাস উদ্দীন, ডা. সাহার আলী, মর্জিনা খাতুন, ইব্রাহিম খলিল, জি এম জোয়ার্দ্দার, গুরু কাজল মল্লিক, সাহাদৎ সুমন। পঠিত লেখাগুলো নিয়ে আলোচনা করেন হামিদুল হক মুন্সী, ইকবাল আতাহার তাজ, হুমায়ন কবির ও ইব্রাহিম খলিল। আসরে আরও উপস্থিত ছিলেন চিশতি এম এ হামিদ, সোহানুর রহমান, শাহজাহান আলী।


সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে ‘পদধ্বনি’ আসরের ১৫৮৭ তম পর্বের সমাপ্তি ঘটে। পরে সাহিত্য পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজের সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়।  পরিষদের সহ-সম্পাদক মেহেরাব্বিন সানভীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সহসভাপতি সরদার আলী হোসেন, তৌহিদ হোসেন, অর্থ সম্পাদক মিম্মা সুলতানা মিতা, দপ্তর সম্পাদক জাকির হোসেন, প্রচার ও প্রকাশণা সম্পাদক হোসেন মোহাম্মদ ফারুক, লোক সাহিত্য সম্পাদক আহাদ আলী মোল্লা, গ্রন্থাগার সম্পাদক হুমায়ুন কবীর, শিশু কিশোর সম্পাদক লতিফা রহমান বনলতা, নির্বাহী সদস্য গোলাম কবীর মুকুল, নির্বাহী সদস্য হেলাল হোসেন জোয়ার্দার প্রমুখ।  



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী