সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় জামায়াতের জরুরি রুকন সভা

  • আপলোড তারিখঃ ১৯-০৯-২০২৫ ইং
আলমডাঙ্গায় জামায়াতের জরুরি রুকন সভা

আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর জরুরি রুকন সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টায় দলীয় কার্যালয়ে এ সভা বসে। উপজেলা আমির প্রভাষক শফিউল আলম বকুল সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু।


প্রধান অতিথির বক্তব্যে আলতাফ হুসাইন বলেন, ‘আমরা কাজ করছি আল্লাহর সন্তুষ্টির জন্য। জান্নাত লাভই আমাদের চূড়ান্ত লক্ষ্য। এজন্য রুকনদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে-মেধা, সময় ও আর্থিক দানসহ সব দিক থেকেই।’ তিনি বার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে প্রাণান্ত প্রচেষ্টার ওপরও গুরুত্বারোপ করেন। সভা পরিচালনা করেন উপজেলা যুব বিভাগের সভাপতি তরিকুল ইসলাম।


এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির ইউসুফ আলী মাস্টার, সহকারী সেক্রেটারি বিলাল হোসাইন, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, মানবসম্পদ সম্পাদক শফিউজ্জামান মিঠু, মাওলানা জামিরুল ইসলাম, মোহাম্মদ আলীসহ উপজেলা শাখার রুকনগণ। 



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী