সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ডিঙ্গেদহ বাজারে পুলিশের ওপেন হাউজ ডে

  • আপলোড তারিখঃ ১৯-০৯-২০২৫ ইং
ডিঙ্গেদহ বাজারে পুলিশের ওপেন হাউজ ডে

পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং জনগণের প্রত্যাশা সরাসরি শোনার লক্ষ্যে চুয়াডাঙ্গায় পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় সদর থানার উদ্যোগে ডিঙ্গেদহ বাজারে এ ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা।
এসময় স্থানীয় ভুক্তভোগী সাধারণ মানুষ তাদের নানা সমস্যার কথা পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং সমস্যাগুলোর সমাধানের আশ্বাস দেন। বক্তারা বলেন, পুলিশ সবসময় জনগণের সেবক হিসেবে পাশে থেকে কাজ করছে। তবে সমাজ থেকে মাদক, মানবপাচার, জুয়া, আত্মহত্যা, বাল্যবিবাহ, ইভটিজিংসহ সকল অপরাধ দূর করতে পুলিশ ও জনগণকে একসাথে কাজ করতে হবে। তারা অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে সমাজের সর্বস্তরের মানুষকে অপরাধীদের ব্যাপারে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদুর রহমান, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ, সাংবাদিক এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী