সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনার বড়বলদিয়ায় বিএনপি নেতা সুলতান আলীর ইন্তেকাল

  • আপলোড তারিখঃ ১৯-০৯-২০২৫ ইং
দর্শনার বড়বলদিয়ায় বিএনপি নেতা সুলতান আলীর ইন্তেকাল

দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি এবং সাবেক ছাত্র নেতা জসীম উদ্দিনের বাবা বড়বলদিয়া গ্রামের সন্তান সাবেক মেম্বার সুলতান আলী ইন্তেকাল করেছেন। গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে বার্ধক্যজনিত কারণে তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্তেকালের সময় তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি বড়বলদিয়া গ্রামের মৃত হেকমত আলীর ছেলে। পরিবার জানায়, সুলতান আলী স্ত্রী, তিন ছেলে, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাক্সক্ষী রেখে গেছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার সময় জানাজা শেষে নিজ গ্রামের কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে ইনশাআল্লাহ। পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী