রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় ধানের শীষের প্রচারণায় লিফলেট বিতরণ

  • আপলোড তারিখঃ ১৯-০৯-২০২৫ ইং
দর্শনায় ধানের শীষের প্রচারণায় লিফলেট বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ ও কেন্দ্রীয় বিএনপির উপ-কোষাধ্যক্ষ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবুর পক্ষে ধানের শীষের নির্বাচনী প্রচারণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে দর্শনা রেলবাজারের শহিদ শাহরিয়ার শুভ মুক্তমঞ্চ থেকে এ কার্যক্রমের নেতৃত্ব দেন দর্শনা পৌর বিএনপির অন্যতম সমন্বয়ক মো. মশিউর রহমান।


শুরুতেই সংক্ষিপ্ত আলোচনায় মশিউর রহমান বলেন, বিগত স্বৈরাচার সরকারের শাসনামলে চুয়াডাঙ্গা-২ আসেন কোনো উন্নয়ন হয়নি। তবে উন্নয়ন হয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের। লুটপাট দখলদারিত্ব করে তারা নিজেদের পকেট ভারী করেছে। মানুষের প্রতি জুলুম অত্যাচার করে আখের গুছানো মানুষগুলো আজ এ শহর থেকে পালিয়ে যেতে হয়েছে। আমি বিশ্বাস ও আস্থার সাথে বলছি। চুয়াডাঙ্গা-২ আসনে জনদরদি জননেতা মাহমুদ হাসান খান বাবু ভাইকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত করলে স্বাধীনতার পরবর্তী অবহেলিত এ অঞ্চলে সামনের বাংলাদেশ গড়ে তুলে এলাকায় উন্নয়নের জোয়ার বইবে।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে এ দেশে সৃষ্টি হবে উন্নয়নের নবদিগন্ত। তাই সবাই আসুন বিএনপির পতাকা তলে। একটি কথা মনে রাখবেন, যারা জান্নাত পকেটে ঘুরছে, সাধারণ মানুষকে মিথ্যা প্রলোভন দেখিয়ে জান্নাতি বানাচ্ছে তারা প্রতারক। তাদের ফাঁদে পা দেবেন না। সতর্ক থাকবেন তথাকথিত ওই সকল ধর্ম ব্যবসায়ী থেকে।


এসময় উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির অন্যতম সদস্য মাহবুব উল ইসলাম খোকন, মো. রেজাউল ইসলাম, বিএনপি নেতা ফজলুর রহমান, মোখলেসুর রহমান, হাবিবুল্লাহ বিশ্বাস, দর্শনা পৌর যুবদলের সদস্যসচিব জালাল উদ্দিন, সাবেক যুবদল নেতা সেলিম মেহবুব লিটন, জাহাঙ্গীর আলম চঞ্চল, জিয়াউল হক শাহীন, সাবেক ছাত্রদল নেতা সেলিম মেহফুজ মিল্টন, আকাশ খান, দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোর্শেদুর রহমান লিংকন, মোস্তাফিজুর রহমান লিংকন, দর্শনা পৌর ছাত্রদলের আহ্বায়ক আরাফাত হোসেন, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, আল মুকিত, সাব্বির রহমান, দর্শনা কলেজ ছাত্রদলের সদস্যসচিব পলাশ আহমেদ, যুগ্মআহ্বায়ক মোফাজ্জেল হোসেন মোফা, রাজু আহমেদ, সাইফ, আব্দুল হাই, আল-আমিন, আরাফ খান মামুন, ফয়সাল, আরিফ হোসেন, দর্শনা ডিএস মাদ্রাসা ছাত্রদলের সভাপতি খন্দকার শাহাব উদ্দিন প্রমুখ।  পরে দর্শনা রেলবাজার এলাকায় পথে প্রান্তরে ব্যবসায়ীদের নিকট বিএনপি, যুবদল ও ছাত্রদল বিভিন্ন ভাগে লিফলেট বিতরণসহ বাবু খানের পক্ষে ধানের শীষের নির্বাচনী প্রচারণা চালান।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত