আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে জীবননগরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল আমিন।
সভায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও সম্প্রীতির পরিবেশে উদযাপনের জন্য করণীয় দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ জাদী মাহবুবা মঞ্জুর মৌনা, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, সাধারণ সম্পাদক শাজাহান আলী, উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার জাকির উদ্দিন মোড়ল, উপজেলা একাডেমি সুপারভাইজার সৈয়দ আব্দুর জব্বারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা উৎসবমূখর এবং সুষ্ঠু পরিবেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসব সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সব মহলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
জীবননগর অফিস