সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ১৮-০৯-২০২৫ ইং
জীবননগরে পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেপ্তার

চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেপ্তার হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিষয়টি নিশ্চিত করেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস। বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- সিআর-১৯৭১/২৪, প্রসেস নং-৫৫৯/২৫ মামলার পরোয়ানাভুক্ত আসামি উপজেলার কয়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে সবুজ মিয়া। মিরপুর সিআর-৫৯৬/২৪, প্রসেস নং-৫৮২/২৫ মামলার পরোয়ানাভুক্ত আসামি বসুতিপাড়া গ্রামের হোসেন গাজীর ছেলে মনির হোসেন ও জিআর-৬১/১৫, দায়রা-৩৮২৪/১৫, প্রসেস নং-৩৭৩/২৫ মামলার পরোয়ানাভুক্ত আসামি কাশিপুর গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে জিল্লুর রহমান ডোনার।


ওসি মামুন হোসেন বিশ্বাস জানান, পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। যার নেতৃত্ব দেন ওসি নিজেই। অভিযানে তার সঙ্গে ছিল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুস সালাম এবং সঙ্গীয় ফোর্স। গ্রেপ্তারের পর তিন আসামিকে সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। 




কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী