সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর ও মহেশপুর সীমান্তে ৬৭৫ পিস ইয়াবা উদ্ধার

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে আটক ৩
  • আপলোড তারিখঃ ১৭-০৯-২০২৫ ইং
জীবননগর ও মহেশপুর সীমান্তে ৬৭৫ পিস ইয়াবা উদ্ধার

জীবননগর ও মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বিজিবি ৩ জনকে আটক করেছে। এছাড়া ৫ জন বাংলাদেশিকে বিএসএফের নিকট থেকে গ্রহণ করেছে বিজিবি। একই সঙ্গে ৬৭৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের সই করা পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।


জানা গেছে, গতকাল মঙ্গলবার বেলা ৩টা ৪০ মিনিটে ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের অধীনস্থ বর্ণবাড়িয়া ক্যাম্প কমান্ডার মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ বাঘাডাংগা কোম্পানি কমান্ডারকে অবগত করেন যে, অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৫ জন (৩ পুরুষ ও ২ নারী) বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। পরবর্তীতে তাদের নাম-ঠিকানা বিজিবিকে সরবরাহ করা হয়। বিজিবি কর্তৃক পরিচয় নিশ্চিতকরণের পর বিকেল ৫টা ৩০ মিনিটে সীমান্ত পিলার ৬০/৩৫-আর এর নিকট শূন্যরেখায় কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিএসএফের নিকট থেকে গ্রহণ করা হয়। বর্তমানে তাদের মহেশপুর থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।


অন্যদিকে, ভোর ৫টা ৫০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের উথলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে সন্তোষপুর গ্রামের দেহাটি ইটভাটার সামনে থেকে আসামীবিহীন ৬৭৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে বিজিবি। এছাড়া, গত গত সোমবার বেলা ৩টা ৩০ মিনিটে শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে ১ জন নারী নাগরিককে আটক করা হয়। আটককৃতকে জাস্টিস এন্ড কেয়ার, যশোর শাখার নিকট হস্তান্তর করা হয়েছে।


অন্যদিকে, একই দিন সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বাঘাডাংগা বিওপির সীমান্ত এলাকায় নিয়মিত টহলের সময় বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশকালে আরও ২ জন নারীকে আটক করে বিজিবি। তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী