সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে ওরিয়েন্টেশন ক্লাশ ও সংবর্ধনা

  • আপলোড তারিখঃ ১৬-০৯-২০২৫ ইং
কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে ওরিয়েন্টেশন ক্লাশ ও সংবর্ধনা

দামুড়হুদার কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. হামিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মো. রফিকুল হাসান তনু।


বিশেষ অতিথি ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শামসুল আলম। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক গিয়াস উদ্দীন, আবুল কাশেম বিশ্বাস, আমিনুল ইসলাম, বিল্লাল হোসেন ইব্রাহিম হোসেন প্রভাষক মিজানুর রহমান প্রমুখ। কলেজ থেকে গত এইচএসসি পরীক্ষায় হাবিবা খাতুন নামের এক ছাত্রী জিপিএ-৫ পাওয়ায় তাকে পুরস্কৃত করা হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী