সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা আয়কর আইনজীবী সমিতির সাধারণ সভা

সম্ভাব্য আয়-ব্যয়ের বাজেট ও অনুমোদন
  • আপলোড তারিখঃ ১৬-০৯-২০২৫ ইং
চুয়াডাঙ্গা জেলা আয়কর আইনজীবী সমিতির সাধারণ সভা

চুয়াডাঙ্গা জেলা আয়কর আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বার্ষিক অডিট প্রতিবেদন- ২০২৫ এবং ২০২৫ -২০২৬ অর্থবছরের সম্ভাব্য আয়-ব্যয়ের বাজেট উপস্থাপন ও অনুমোদন করা হয়। চুয়াডাঙ্গা জেলা আয়কর আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ হেদায়েত হোসেন আসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ওয়ালি-উল-আকরাম সুজন।


সভায় পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন আফজালূল হক। সভায় সাবেক সভাপতি সেলিম উদ্দিন খান ও সাবেক সাধারণ সম্পাদক আকসিজুল ইসলাম রতন, সিনিয়র সহসভাপতি মইন উদ্দিন মইনুল ও সহসভাপতি এম এম শাহজাহান মুকুল, যুগ্ম সম্পাদক ইমরানুল আহম্মদ ইমন, কার্যনির্বাহী সদস্য আব্দুল বারী, রফিকুল ইসলাম, আ.স.ম. আব্দুর রউফ ও আফজালুল হক  উপস্থিত ছিলেন। এছাড়া সদস্য এম এম মনোয়ার হোসেন,  তালিম হোসেন, এস এম শরীফ উদ্দিন হাসু, সৈয়দ ফারুক উদ্দিন আহমেদ, ইলিয়াস হোসেন, তুহিন আহমেদ, নাজমুল আহসানসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


সাধারণ সভায় চুয়াডাঙ্গা জেলা আয়কর আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ হেদায়েত হোসেন আসলাম ও সাধারণ সম্পাদক ওয়ালি-উল-আকরাম সুজন স্বাক্ষরিত ২০২৫-২০২৬ অর্থবছরের সম্ভাব্য আয়-ব্যয় ২ লাখ ২৫ হাজার টাকা উপস্থাপন করা হয় এবং অনুমোদন করা হয়। বার্ষিক অডিট প্রতিবেদন-২০২৫ উপস্থাপন করেন অডিট উপপরিষদের আহ্বায়ক এম এম শাহজাহান মুকুল, সদস্য আ.স.ম. আব্দুর রউফ ও এখলাছুর রহমান কাজল। অডিট প্রতিবেদনে বিগত অর্থবছরের আয় দেখানো হয়েছে ১ লাখ ১১ হাজার ৭০৯ টাকা এবং ব্যয় দেখানো হয়েছে ১ লাখ ১৯ হাজার ২৬০ টাকা। বর্তমানে ব্যাংকে স্থিতি আছে ১ লাখ ৩১ হাজার ২৭৬ টাকা।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী