দর্শনায় হাতুড়িপেটা করা মামলার সেই আসামি রিমন আলী গ্রেপ্তার হয়েছেন। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়ি থেকে কালিদাসপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে রিমন হোসেনকে (৩৮) গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, গত ৯ সেপ্টেম্বর বেলা সাড়ে ৩টার দিকে দর্শনা পুরাতন বাজার বন্ধু জুয়ের্লাসর মালিক সঞ্জয় কুমার শান্তারাকে হাতুড়ি দিয়ে মারপিট করে রিমন হোসেন ঢাকায় পালিয়ে যান। এর ৪ দিন পর রিমন হোসেন বাড়িতে ফিরে এলে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ঘটনার বিবরণে রিমন আলী বলেন, গত ৩ তারিখে আমার চাচির কাছে মধুমালা নাম ১ লাখ ২০ হাজার টাকা ধার নিয়েছিলাম। গত ৪ তারিখ ওনাকে ব্যাক করার কথা। তো ৪ তারিখ ব্যাক করতে পারিনি। পরবর্তী ৭ তারিখে আমার নিজের ব্যবহার করা স্বর্ণ চাচিরে দিলাম। আপনি এ স্বর্ণগুলো কোথাও রেখে টাকাটা নিয়ে নেও। সঞ্জয়ের কাছে রেখেছে। বলেছে যে, এক লাখ ২০ হাজার টাকা ৬ হাজার টাকা লাভ দিতে হবে। ১ ঘণ্টার জন্য যা ২ ঘন্টার বা তিন দিন বা ১৫ দিনের জন্য ৬ হাজার টাকা লাভ দিতে হবে। ১৫ দিনের তার্গেটে ৬ হাজার টাকা নেয়। ৭ তারিখে এ ঘটনা এর ২দিন পর ৯ তারিখ বলেছি ৬ হাজার টাকার কিছু কম নিতে হবে। সে এতেও রাজি হয় না।
তিনি আরও বলেন, আমিও এ ঘটনায় টেনশনে ছিলাম। তাকে বার বার অনুরোধ করি ২ হাজার কম দিতে চাই। সে রাজি না হলে আমি রাগ করে তাকে হাতুড়ি দিয়ে মাথায় মেরে দিয়েছি।
এ বিষয় দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর জানান, গত ৯ তারিখ দর্শনা পুরাতন বাজার বন্ধু জুয়েলার্সর মালিক সঞ্জয় কুমার শান্তারাকে হাতুড়ি দিয়ে মারপিট করে পালিয়ে যায়। ৪ দিন পর রিমন হোসেন বাড়িতে ফিরে এলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। বেলা দেড়টার দিকে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
দর্শনা অফিস