সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযান

ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক
  • আপলোড তারিখঃ ১৪-০৯-২০২৫ ইং
আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযান

আলমডাঙ্গা থানা-পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়েছে। গত শুক্রবার রাত আটটার দিকে এসআই সঞ্জিত সাহা জামজামি পুলিশ ক্যাম্প ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক যুবক উপজেলার ঘোষবিলা গ্রামের সেকেন্দার আলীর ছেলে জাহাঙ্গীর আলম (২২)। গতকাল শনিবার তাকে চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হয়।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জামজামি গ্রামের প্রতিভা একাডেমি সংলগ্ন এলাকায় অভিযান চালায় থানা পুলিশ। এসময় আটক জাহাঙ্গীরে দেহ তল্লাশি করে ১৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে জব্দকৃত আলামত তালিকাভুক্ত করা হয়। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী