সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জামজামিতে ওয়ার্ডে কৃষকদলের সম্মেলন

  • আপলোড তারিখঃ ১৪-০৯-২০২৫ ইং
জামজামিতে ওয়ার্ডে কৃষকদলের সম্মেলন

আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড কৃষকদলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেল সাড়ে ৫টায় ওয়ার্ড কার্যালয় প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামজামি ইউনিয়ন বিএনপির সভাপতি আলম শাহ। বক্তব্যে তিনি বলেন, ‘সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে এবং আগামী নির্বাচনে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।’ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পলাশ আহমেদ এবং কৃষকদল সভাপতি ফারুক মিয়া। আরও উপস্থিত ছিলেন যুবদলের আহ্বায়ক সালাম শাহ, মোস্তাফিজুর রহমান রানা, সাইদুল, মেহেদী, আব্দুস সালাম, ছাত্রদল নেতা তুহিন মাহমুদ ও নাজমুল জোহান, স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি কালাম এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজলুর রহমান প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী