সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় প্রেমিকের বিয়ের খবরে প্রেমিকার অনশন

  • আপলোড তারিখঃ ১২-০৯-২০২৫ ইং
আলমডাঙ্গায় প্রেমিকের বিয়ের খবরে প্রেমিকার অনশন ছবির ক্যাপশন: ফাইল ছবি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় প্রেমিকের গোপন বিয়ের খবরে ক্ষুব্ধ হয়ে প্রেমিকার অনশন নিয়ে তোলপাড় শুরু হয়েছে। বিয়ের দাবিতে টানা ২৪ ঘণ্টা অনশন করেছেন এক কলেজছাত্রী। প্রেমিকের বাড়ির সামনে অনশনে বসে পড়েন তিনি। ঘটনাটি গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত চলে। যা এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নাগদাহ ইউনিয়নের জোড়গাছা গ্রামের গোলজার হোসেনের ছেলে নয়ন (২০) এবং বেলগাছি ইউনিয়নের কেদারনগর গ্রামের হায়েত আলী মন্ডলের মেয়ে কলেজছাত্রী শারমিন আক্তার (১৮) এর মধ্যে দীর্ঘ পাঁচ বছরের প্রেমের সম্পর্ক ছিল। প্রেম চলাকালে নয়ন তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আসছিল। সম্প্রতি নয়ন গোপনে অন্যত্র বিয়ের উদ্যোগ নেয়। এ খবরে ক্ষুব্ধ হয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে অনশনে বসে পড়েন শারমিন।

তিনি অভিযোগ করে তিনি বলেন, ‘নয়নের সঙ্গে আমার পাঁচ বছরের সম্পর্ক। সে আমাকে বিয়ের কথা দিয়েছে। সেই বিশ্বাসে আমরা ঘনিষ্ঠভাবে সময় কাটিয়েছি। এখন সে অন্যত্র বিয়ে করতে চাইছে। তাই আমি ন্যায়বিচার চাই, আর সেই কারণেই অনশনে বসেছি।’ 

ঘটনার খবর ছড়িয়ে পড়লে গ্রামজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা ভিড় করেন ঘটনাস্থলে। দুই পরিবারের সদস্যদের মধ্যে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়। তবে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে মীমাংসার চেষ্টা করছেন। 



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী