বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা ও জীবননগর উপজেলা পূজা উদযাপন কমিটির মেয়াদ বৃদ্ধি করেছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি দপ্তর সম্পাদক শচীন্দ্রনাথ বাড়ৈ স্বাক্ষরিত জেলা আহবায়ক বরাবর অনুমোদনের কপি প্রেরণ করেন।
মেয়াদ বৃদ্ধি করা কমিটির মধ্যে দামুড়হুদা উপজেলা কমিটির আহবায়ক শ্রী বাসুদেব হালদার, সদস্য সচিব শ্রী পলাশ কুমার দে এবং জীবননগর উপজেলা কমিটির আহবায়ক শ্রী জীবন চন্দ্র সেন, সদস্য সচিব শ্রী প্রশান্ত কুমার দাসের নাম ঘোষণা করা হয়েছে। শ্রী বাসুদেব হালদার ও শ্রী জীবন চন্দ্র সেন দুই উপজেলার সকল সনাতনী এবং বিভিন্ন পূজা মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। কেন্দ্রীয় কমিটির ঘোষিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উক্ত দুই আহবায়ক কমিটি বহাল থাকবে।
প্রতিবেদক দামুড়হুদা