সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার নতুন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস

চুয়াডাঙ্গার এসপি খন্দকার গোলাম মওলা সদর দপ্তরে বদলি
  • আপলোড তারিখঃ ১১-০৯-২০২৫ ইং
চুয়াডাঙ্গার নতুন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস

পুলিশের গুরুত্বপূর্ণ পদে বড় ধরনের রদবদল এনেছে সরকার। এ প্রজ্ঞাপনে ৭ জন অতিরিক্ত ডিআইজি ও ৭ জন পুলিশ সুপারসহ মোট ১৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এদের মধ্যে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার পদেও পরিবর্তন এসেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে বদলির বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাসকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে বর্তমান পুলিশ সুপার খন্দকার গোলাম মওলাকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।

উল্লেখ্য, খন্দকার গোলাম মওলা বিপিএম-সেবা ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর জেলার ২৯তম পুলিশ সুপার হিসেবে চুয়াডাঙ্গায় যোগদান করেছিলেন। এক বছর দায়িত্ব পালনের পর এবার তাকে সদর দপ্তরে বদলি করা হলো। এখন চুয়াডাঙ্গাবাসীর নিরাপত্তার দায়িত্বভার নিতে আসছেন নতুন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। জেলা পুলিশের নেতৃত্বে তার আগমনকে ঘিরে ইতোমধ্যেই নানা প্রত্যাশা তৈরি হয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী